নিয়ম-কানুন

  • প্রত্যেক ছাত্র-ছাত্রীকে আচার-আচরণে হতে হবে ভদ্র, বিনয়ী এবং শালীন।
  • ছাত্রদের চুল ছোট রাখতে হবে এবং প্রতিমাসে কাটাতে হবে। চুল কালার করা, গলায় চেইন-হাতে ব্রেসলেট পরা এবং উলকি আঁকা যাবে না।
  • ছাত্রীদের চুল বয়কাট ও কালার করা, ভারী গহনা পরা, ফোঁটা ও টিপ দেয়া, নূপুর পরা এবং উলকি আঁকা যাবে না, নখ ছোট রাখতে হবে।
  • ছাত্র-ছাত্রীদের পারস্পরিক সম্পর্ক হবে ভাই-বোন সুলভ।
  • ক্লাস চলাকালীন ছাত্র-ছাত্রীদের বারান্দা, করিডোর, ক্যান্টিন বা লাইব্রেরিতে অবস্থান নিষিদ্ধ।
  • ছুটির আগে বিনা অনুমতিতে কলেজের বাইরে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ।
  • কলেজে মোবাইল, ওয়াকি টকি ও ক্যামেরা আনা নিষেধ
  • ধূমপান করা যাবে না ও শ্রেণিকক্ষে সিলেবাস বহির্ভূত কোন বইপত্র আনা যাবে না।
  • ক্যাম্পাসে রাজনৈতিক তৎপরতা, দেয়ালে বা চেয়ার-টেবিলে কিছু লেখা সম্পূর্ণ নিষিদ্ধ।