প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা

প্রতিষ্ঠাতার ও উপদেষ্টার কথা
নরসিংদী জেলা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ন্যাশনাল কলেজ অব এডুকেশন বর্তমানে সময়ের সেরা কলেজ হিসেবে বিবেচিত। আকাশ ছোঁয়া স্বপ্নের সাথে বর্ণিল রঙের আল্পনা এঁকে ন্যাশনাল কলেজের উদ্যমী,পরিশ্রমী, দুঃসাহসী, মেধাবী এবং অপ্রতিদ্বন্দ্বী সৃজনশীল ডিরেক্টরবৃন্দের পাশাপাশি পঞ্চাশের অধিক প্রাজ্ঞমেধাবী শিক্ষকবৃন্দের নিবিড় পরিচর্যায় ন্যাশনাল কলেজ অব এডুকেশন এখন অনন্য উচ্চতায় আসীন হয়েছে।
এই শহরে আমরা কোন কলেজকে বা প্রতিষ্ঠানকে আমাদের প্রতিদ্বন্দ্বী ভাবি না। আমাদের অপরিসীম সীমাবদ্ধতা সত্বেও আমরা রাখতে চাই বিরল সাফল্যের দৃষ্টান্ত। মেধাবী শিক্ষার্থী ভর্তি করে যেনতেন উপায়ে আমরা ভালো রেজাল্ট করার পক্ষপাতি নই। তুলনামূলক কম মেধাবী শিক্ষার্থীদেরকে আন্তরিকতাপূর্ণ সুনিবিড় পরিচর্যার মাধ্যমে আমরা দিতে চাই সাফল্যের সর্বোচ্চ অহংকার। এক্ষেত্রে আমাদের একটাই টার্গেট : ভর্তিকৃত সকল শিক্ষার্থীর SSC-র তুলনায় HSC-র ফলাফলে শতভাগ GPA-র উন্নয়ন সাধন করা। এটা আমাদের কল্প বা গল্প কথা নয়। ইতোমধ্যে বিষয়টি বারবার সুপ্রমাণিত হয়েছে।
আমাদের প্রতিটি শিক্ষার্থী একজন গাউড টিচার এবং একজন বিভাগীয় ডিরেক্টরের কঠোর নজরদারিতে পরিচালিত হয়। দূরের শিক্ষার্থীদের জন্যে ন্যাশনাল কলেজের রয়েছে আধুনিক ও শিক্ষাবান্ধব আবাসিক ব্যবস্থাপনা। কলেজের নিরাপত্তা ও সার্বিক মনিটরিং এর জন্যে রয়েছে সার্বক্ষণিক অনলাইন বেইজ সিসি ক্যমেরা, মানসম্পন্ন ক্লাসরুম (এসি/ননএসি), সুপরিসর প্রাঙ্গন, নিজস্ব ক্যান্টিনের পাশাপশি লাইব্রেরি ও সমৃদ্ধ ল্যাবের ব্যবস্থা।
ন্যাশনাল কলেজ অব এডুকেশন তার অভীষ্ট লক্ষ্যে আরেকটা ধাপ অতিক্রম করলো। আমাদের অক্লান্ত পরিশ্রম ও শিক্ষার্থীদের আন্তরিক প্রচেষ্টায় ২০২৪ সালেই ন্যাশনাল কলেজের পঞ্চাশোর্ধ শিক্ষার্থী বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তির সুযোগ পেয়েছে। এছাড়া কলেজটি প্রতিষ্ঠার পর থেকে অসংখ্য শিক্ষার্থী বুয়েট,মেডিকেল ও বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি হয়ে আমাদেরকে গর্বিত করেছে। তাদের পথ ধরে আগামীতেও আমাদের ধারাবাহিক সাফল্য এনে দেবে বলে আমরা বিশ্বাস করি।এই বাস্তবতায় ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ন্যাশনাল কলেজ অব এডুকেশনে একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে ব্যাপক চাহিদা বই পরিলক্ষিত হচ্ছে। আমরা সকল ভর্তিচ্ছুকে আমাদের আঙিনায় স্বাগত জানাই ।
আমরা সবাই মিলে মানসম্পন্ন শিক্ষার মাধ্যমে যেন বাংলাদেশকে আরও সুখ সমৃদ্ধ দেশে পরিণত করতে পারি, আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে আরও সুসংহত করতে পারি সেই আশা ব্যক্ত করছি। একইসাথে আপনাদের সবার সুন্দর এবং নিরাপদ জীবনের জন্যে মহান রবের কাছে ফরিয়াদ করছি। আমাদের মানসম্পন্ন শিক্ষা এবং আলোকিত মানুষ গড়ার অভিযানে আপনাদের ঐকান্তিক ভালোবাসা ও প্রেম ন্যাশনাল কলেজের একান্ত আরাধ্য বিষয় । আল্লাহ হাফেজ ।
অধ্যাপক আবু তাহের বেলাল
প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা
কলেজ অব এডুকেশন, নরসিংদী
মোবাইল: ০১৭১১-১৬১৩৭০, ০১৯১২-৯১২২৩৮