আরিফ পাঠান (পরিচালক)

পরিচালকের কথা
বাঙালি জাতির মুক্তিসংগ্রাম, ত্যাগ তিতিক্ষা ও গভীর দেশপ্রেমের ফলশ্রুতিতে যে অর্জন তা পৃথিবীর বুকে আজও অবিস্মরণীয়। এই ইতিহাসের কারিগরদের তেজোদ্দীপ্ত স্বদেশপ্রেম প্রতিটি বাঙালির অনুভূতি-চেতনা, জীবন-সংগ্রাম ও দৃষ্টিভঙ্গিতে প্রগাঢ় প্রকাশ ঘটে।
ন্যাশনাল কলেজ অব এডুকেশন-এর শিক্ষার লক্ষ্যই তাদের সন্তানদের আত্মনিবেদিত, সৃজনশীল সেবাব্রতী, দেশপ্রেমিক, দক্ষ এবং যুগের চ্যালেঞ্জ মোকাবেলায় দায়িত্বশীল করে গড়ে তোলা। আমাদের শিক্ষা হৃদয়ে ধারণ করে তারা জীবনের প্রতিটি পদক্ষেপ নিজেদের সত্যিকারের দেশপ্রেমিক হিসেবে প্রমাণ করবে এই প্রত্যাশ্যাই করছি। শুধু সৃষ্টির আনন্দে নয়, দেশ ও জাতির প্রয়োজনে তোমাদেরই কলম ধরতে হবে।
প্রতিটি শিক্ষার্থীকে যুগোপযোগী লেখাপড়ার পাশাপাশি ভালো মানুষ তথা,আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর ‘ন্যাশনাল কলেজ অব এডুকেশন'। শিক্ষার্থীদেরকে একাডেমিক শিক্ষার পাশাপাশি সামাজিক, সাংস্কৃতিক, নৈতিক ও মুক্তিযুদ্ধের চেতনায় মূল্যবোধ সম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ ‘ন্যাশনাল কলেজ অব এডুকেশন'।
মোঃ আরিফ পাঠান
বিএসসি (সম্মান), এমএসসি (পদার্থ) জাতীয় বিশ্ববিদ্যালয়
পিজিডি (আইসিটি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
পরিচালক ন্যাশনাল কলেজ অব এডুকেশন
মোবাইল: ০১৮৩৩-৫০৮৫১০