মোঃ নাজমুল হাসান (পরিচালক)



পরিচালকের কথা

ন্যাশনাল কলেজ অব এডুকেশনের মতো একটি নান্দনিক এবং মানসম্পন্ন কলেজের সাথে সম্পৃক্ত হতে পেরে আমি আনন্দিত ও গৌরবান্বিত । নরসিংদী জেলা শহরে এমন একটি কলেজের বাস্তবিক প্রয়োজন ছিলো; যেখানে ভালো রেজাল্টের পাশাপাশি ভালো মানুষ গড়ার কাজ করা হবে। কিছুটা হলেও আমরা সেই স্বপ্ন পূরণ করতে পারছি বলে মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি
ন্যাশনাল কলেজ অব এডুকেশনে সর্বোচ্চ GPA নিয়ে ভর্তির সংখ্যা সবসময় কম। তুলনামূলক মধ্যমানের শিক্ষার্থীরাই আমাদের এই কলেজে ভর্তি হয়। আমাদের আন্তরিক পরিশ্রম, শিক্ষার্থীদের নিষ্ঠা, সর্বোপরি শিক্ষাবান্ধব পরিবেশ - এই সকল মধ্যমানের শিক্ষার্থীদেরকে সর্বোচ্চ GPA অর্জনে সহায়তা করে থাকে। আমরা অকপটে বলতে পারি: এসএসসি পরীক্ষার তুলনায় এইচএসসি পরীক্ষায় শতভাগ GPA উন্নয়নের বিবেচনায় ন্যাশনাল কলেজের ধারে কাছে কেউ নেই। একই সাথে আমাদের সীমিত সাধ্যের মধ্যে সর্বোচ্চ চেষ্টাকে উজাড় করে দেয়ায় বুয়েট, মেডিকেল, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রতি বছরই আমাদের শিক্ষার্থীরা চান্স পেয়ে থাকে।
শুধু এবছরই অর্থাৎ ২০২৪ সালেই পঞ্চাশোর্ধ শিক্ষার্থী মেডিকেল, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে আমাদের সক্ষমতা ও সাফল্যের নজির রেখেছে। আপনার সন্তানের ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষ্যে সর্বোপরি আদর্শ সুনাগরিক হিসেবে বেড়ে ওঠার লক্ষ্যে ন্যাশনাল কলেজে আপনার সন্তানকে অকপটে ভর্তি করাতে পারেন। আপনার সন্তানের ভবিষ্যৎ আমরাই গড়ে দিতে বদ্ধপরিকর।
আপনাদের সবার ভালোবাসা ও নির্ভরতা পেলে ন্যাশনাল কলেজ অব এডুকেশন এগিয়ে যাবে অনেক অনেক দূর। সবার সুদিনের প্রত্যাশায় আল্লাহ হাফেজ ।

মোঃ নাজমুল হাসান
বিএসসি (সম্মান), এমএসসি (পদার্থ) জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা
পরিচালক ন্যাশনাল কলেজ অব এডুকেশন
মোবাইল: ০১৬২২-535543

মোঃ নাজমুল হাসান
পরিচালক