নজরুল ইসলাম (পরিচালক)

পরিচালকের কথা
জ্ঞান শক্তির সম্মিলনে সৃজিত শিক্ষার মধ্যেই নিহিত একটি জাতির প্রগতি ও মুক্তি। মানবতা,শান্তি ও উন্নয়নে শিক্ষা আপোষহীন ও অবিচ্ছেদ্য। সৎ,নির্ভীক ও নিষ্ঠাবান মানুষ তৈরির জন্য সুশিক্ষার বিকল্প নেই। শিক্ষার দুর্লভ নির্যাসে প্রতিনিয়ত পবিত্র ও পরিপূর্ণ হচ্ছে এই ধরা।
যুগোপযোগী ও আধুনিক শিক্ষার মানদণ্ডকে সামনে রেখে "পড় তোমার প্রভুর নামে"-এই নীতি বাক্যকে মর্মমূলে ধারণ করে ২০০৬ সালে ন্যাশনাল কলেজ প্রতিষ্ঠিত হয়। কালের পরিক্রমায় পরবর্তীতে ২০১৮ সালের ১২ নভেম্বরে ন্যাশনাল কলেজ নতুন যাত্রা পথকে আলিঙ্গন করে ।
একবিংশ শতাব্দীর সূচনালগ্নে জ্ঞান - বিজ্ঞানের স্রোতধারায় জাতি হিসেবে বিশ্ব আসনে আসীন হওয়ার প্রধান হাতিয়ার সুশিক্ষিত মানবসম্পদ। তাই মানবসম্পদের সৃষ্টিশীল বিকাশে এই প্রতিষ্ঠানের শ্রদ্ধেয় পরিচালক ও শিক্ষকমণ্ডলী কঠিন বাস্তবতার নিরিখে শিক্ষার্থী তথা নতুন প্রজন্মকে প্রযুক্তিগত ও আধুনিক শিক্ষায় গড়ে তোলার লক্ষে তাদের সেবার ব্রত নিয়ে প্রতিনিয়ত নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।
ন্যাশনাল কলেজ অব এডুকেশন গতানুগতিক শিক্ষার পাশাপাশি জীবনমূখী শিক্ষা, সহশিক্ষা কার্যক্রম ও বিভিন্ন ক্লাব কার্যক্রমে অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের উৎসাহ প্রদানেও এই প্রতিষ্ঠান বদ্ধপরিকর। এই প্রতিষ্ঠানের উন্নতি ও ভবিষ্যত পরিকল্পনা রূপায়নে গঠনমূলক সমালোচনাসহ আপনার মূল্যবান পরামর্শ ও সহযোগিতা আমাদের একান্তকাম্য।
নজরুল ইসলাম
বিবিএ, এমবিএ (হিসাববিজ্ঞান) জাতীয় বিশ্ববিদ্যালয়
পরিচালক ন্যাশনাল কলেজ অব এডুকেশন
মোবাইল: ০১৮৫৯-৫৫৫৫৭৫