জিহান সরকার মাসুম (পরিচালক)



পরিচালকের কথা

শিল্পনগরী থেকে শিক্ষানগরীতে রূপান্তরিত নরসিংদী জেলার সময়ের সেরা প্রতিষ্ঠান ন্যাশনাল কলেজ অব এডুকেশন, নরসিংদীর ডিরেক্টর বোর্ডের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু
শিক্ষার্থী ও সচেতন অভিভাবকদের উদ্দেশ্যে আমার দু-একটি কথা ।
প্রিয় শিক্ষাথীবৃন্দ, তোমাকে সুন্দর ও সফল প্রজন্মের বাহক হতে হবে, যেন তোমার আলোকছটা যে জমিনে পড়বে, সেখানেই অঙ্কুরিত হয় শান্তির সবুজ তরু। ছাত্র শিক্ষকের মধ্যে সম্পর্ক যতো গভীর ও মমতাপূর্ণ হবে, পারস্পরিক আচার আচরণ ততো সুশৃঙ্খল ও ইতিবাচক হবে। জীবন তত সুখী, পরিতৃপ্ত ও স্বার্থক হবে। এই ইতিবাচক পরিবেশ নিশ্চিত করেছে ন্যাশনাল কলেজ অব এডুকেশন ।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে: এই কলেজের অভিভাবক হিসেবে অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন সর্বজন বিদিত শিক্ষাবিদ প্রফেসর গোলাম মোস্তাফা, মিয়া স্যার। আছেন নরসিংদী জেলার প্রাইভেট কলেজ প্রতিষ্ঠার স্বপ্নদ্রষ্টা অত্র কলেজের প্রতিষ্ঠাতা ও গভর্নিং বডির সভাপতি অধ্যাপক আবু তাহের বেলাল স্যারের নিবিড় পর্যবেক্ষণ এবং অত্র কলেজের মেধাবী ও চৌকস ডিরেক্টরবৃন্দের বিষয়ভিত্তিক পাঠদানের পাশাপাশি কলেজের যাবতীয় কার্যকলাপের তীক্ষ্ন পরিচর্যা এবং রয়েছে পঞ্চাশ অধিক পূর্ণকালীন মেধাবী শিক্ষকমন্ডণ্ডলী ।
সম্মানিত অভিভাবকবৃন্দ, শিক্ষাপ্রতিষ্ঠানের শান্তিপূর্ণ পরিবেশ সাফল্যকে তরান্বিত করে,মনকে প্রশান্ত করে এবং জীবনকে আনন্দে পরিপূর্ণ করে তোলে । আপনার সন্তানকে সুনাগরিক করে গড়ে তোলার পাশাপাশি একটি বাসযোগ্য ও শান্তিপূর্ণ সুখী পৃথিবী গড়ে তুলতে ন্যাশনাল কলেজ অব এডুকেশন সহায়ক ভুমিকা পালন করবে ইনশাআল্লাহ। সকলের পথচলা সুন্দর হোক । আল্লাহ হাফেজ।

জিহান সরকার মাসুম
বিবিএ, এমবিএ (হিসাববিজ্ঞান) জাতীয় বিশ্ববিদ্যালয়
পরিচালক ন্যাশনাল কলেজ অব এডুকেশন
মোবাইল: ০১৯১৫-৪৭৫৬৭৮

জিহান সরকার মাসুম
পরিচালক