ফোরকান মিয়া (পরিচালক)

পরিচালকের কথা
প্রকৃত শিক্ষার মাধ্যমেই তৈরি হয় সৎ, দেশপ্রেমিক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন সুনাগরিক। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশকে আধুনিক ও স্মার্ট বাংলাদেশ রূপে গড়ার ক্ষেত্রে যুগোপযোগী ও প্রযুক্তি নির্ভর মানসম্পন্ন শিক্ষার কোনো বিকল্প নেই । জ্ঞানই শক্তি জ্ঞানই আলো। শিক্ষাই গতি, শিক্ষাই করবে দূর জগতের যত কালো। এ শিক্ষার জন্যই ২০০৬ সাল থেকে আধুনিক
মান সম্পন্ন বিজ্ঞানভিত্তিক নিরলস সেবা দিয়ে যাচ্ছে 'ন্যাশনাল কলেজ অব এডুকেশন' শিক্ষা প্রতিষ্ঠানটি।
নরসিংদী সদর, ব্রাহ্মন্দী (বালুরমাঠ) এ অবস্থিত ন্যাশনাল কলেজটির রয়েছে নিজস্ব মাঠ। পাঠ্য বইয়ের বাইরেও শিক্ষার্থীরা প্রতি নয়ত বিভিন্ন সহ-পাঠকার্যক্রম শিক্ষায় অংশগ্রহণ করে সৃজনশীলতার স্বাক্ষর রাখছে। এখানে সৃজনশীল, অভিজ্ঞ, মেধাবী ও সময়ের সেরা শিক্ষকমণ্ডলী দ্বারা পাঠদান সম্পন্ন করা হয় । তাছাড়া এসি সমৃদ্ধ শ্রেণিকক্ষ, আধুনিক বিজ্ঞানাগার ও কম্পিউটার ল্যাব রয়েছে । সর্বাধিক ক্লাস, নিয়মিত পরীক্ষা ও কঠোর শৃঙ্খলার কারণে প্রতিবছরই শিক্ষার্থীরা ভালো ফলাফলের পাশাপাশি পরবর্তী ভর্তি যুদ্ধে সফল হচ্ছে।
তারই ধারাবাহিকতায় উচ্চ শিক্ষায় বুয়েট, মেডিকেল, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় চান্স পাওয়ার ক্ষেত্রে রয়েছে অবিস্মরণীয় সাফল্য। কলেজটি নতুন ভাবে পথ চলার ১ম বছরেই (ফল প্রকাশ: ২০২১) বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২৮ জন শিক্ষার্থী চান্স পেয়েছে। ২য় বছরেই (ফল প্রকাশ: ২০২২) বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ৪৬ জন এবং ৩য় বছরে (২০২৩-২০২৪) মেডিকেল, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ৫১ জন শিক্ষার্থী চান্স পেয়েছে।
সর্বোপরি ন্যাশনাল কলেজ অব এডুকেশন শিক্ষার ক্ষেত্রে নিয়মিত বিভিন্ন ধরনের আধুনিক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে শিক্ষাকে আন্তর্জাতিক মানে উন্নীত করার প্রচেষ্টা অব্যহত রাখছে। শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও পরিচালনা পরিষদের সবাই একযোগে কাজ করে এই প্রতিষ্ঠানকে একটি সর্বাধুনিক বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করবে বলে আমি দৃঢ়ভাবে আশাবাদী ।
ফোরকান মিয়া
বিএ(অনার্স), বাংলা, জাতীয় বিশ্ববিদ্যালয় ১ম শ্রেণিতে ১ম
এম.এ (বাংলা) বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, কলকাতা, ১ম শ্রেণি
এমএড (চলমান), ঢাকা বিশ্ববিদ্যালয়।
পরিচালক ন্যাশনাল কলেজ অব এডুকেশন
মোবাইল নং: ০১৭৩৫-৬৯৮০৮২