শামীম সরকার (পরিচালক)



পরিচালকের কথা

“শিক্ষা” মানুষের মৌলিক চাহিদার মধ্যে একটি । পড়াশোনার পাশাপাশি শিক্ষাকে জীবনের অংশ করতে পারলেই জীবন সুন্দর হবে এবং দেশ উপকৃত হবে। অনেকেই শিক্ষা ও পড়াশোনাকে আলাদা করতে পারে না। শুধু পরীক্ষায় ভালো রেজাল্টের জন্য পুঁথিগত বিদ্যা অর্জন হলো পড়াশোনা। আর পড়াশোনা থেকে অর্জিত জ্ঞান সহ আমাদের চারপাশের সকল কিছু থেকে অর্জিত জ্ঞান যা কিছু জীবন, দেশ ও জাতির কল্যাণে কাজে দেবে তা নিজের মধ্যে লালন করা হলো শিক্ষা। শুধু পড়াশোনা করে কেউ কখনো জীবনে সফল হতে পারবে না, যদি শিক্ষা তার অন্তরে না থাকে ।
ন্যাশনাল কলেজ অব এডুকেশন, নরসিংদী সবসময় ছাত্র ছাত্রীদের পড়াশোনার পাশাপাশি শিক্ষা অর্জনের জন্য উৎসাহিত করছে এবং নিরলসভাবে কাজ করে যাচ্ছে। যাতে করে প্রতিটি ছাত্র ছাত্রী হয়ে উঠে একজন সফল নাগরিক । যাদের দ্বারা উপকৃত হবে পরিবার, সমাজ, দেশ ও জাতি । প্রতিটি ছাত্র ছাত্রী হবে দেশের সম্পদ।

শামীম সরকার
বিএসসি (সম্মান), এমএসসি (রসায়ন), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট
পরিচালক ন্যাশনাল কলেজ অব এডুকেশন
মোবাইল: ০১৯১২-৬৯০০৩৭

শামীম সরকার
পরিচালক