উপাধ্যক্ষ- মোহাম্মদ রফিকুল ইসলাম সিকদার



উপাধ্যক্ষ কথা

বাংলাদেশ - আমার, আপনার, আমাদের সকলের।এদেশকে নিয়ে আমাদের স্বপ্ন অবারিত।লাখো শহীদের ত্যাগের বিনিময়ে অর্জিত এদেশ আমরা তুলে দেব আগামী প্রজন্মের হাতে।আর সেই উদ্দেশ্যকে বুকে ধারণ করে আমরা আগামী প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করায় বদ্ধ পরিকর।
ন্যাশনাল কলেজ অব এডুকেশন, নরসিংদী অন্তত সুনামের সাথে আস্থা অর্জনে ইতিমধ্যে পরিচিত। আমরা শুধু ভালো ছাত্র তৈরি না করে বরং তাদের ভেতরকার প্রতিভা গুলোকে সামনে নিয়ে এসে একজন ভালো মানুষ হতে উদ্দীপিত করি। আমরা বিশ্বাস করি একজন মানুষ তখনই ভালো মানুষ হয় যখন তারমধ্যে ধর্মীয় অনুশাসন, দেশাত্মবোধ আর নৈতিকতার সংমিশ্রণ হয়।
কোমলমতি ছাত্র-ছাত্রী আমাদের কাছে আমানত। আমারা স্বপ্ন দেখি আমাদের ছাত্ররা সুশিক্ষায় শিক্ষিত ও আলোকিত মানুষ হয়ে আমাদের প্রতিষ্ঠান তথা প্রাণের মাতৃভূমিকে আলোকিত করবে - ইনশাআল্লাহ

মোহাম্মদ রফিকুল ইসলাম সিকদার
উপাধ্যক্ষ
ন্যাশনাল কলেজ অব এডুকেশন
নরসিংদী

মোহাম্মদ রফিকুল ইসলাম সিকদার
উপাধ্যক্ষ