সেক্রেটারি (ডিরেক্টর বোর্ড)



সেক্রেটারি কথা

'শৃঙ্খলা বন্ধনে জীবনের অঙ্গনে, ছুয়ে যাব আকাশের নীল' এই আদর্শকে অন্তরে ধারণ করার পাশাপাশি যুগোপযোগী ও আধুনিক শিক্ষার মানদণ্ডকে সামনে রেখে স্বপ্নদ্রষ্টা কিছু মানুষের ঐকান্তিক প্রচেষ্টা এবং একঝাঁক মেধাবী ও খ্যাতিমান শিক্ষকদের মাধ্যমে পরিচালিত ন্যাশনাল কলেজ অব এডুকেশন প্রতিষ্ঠানটির উদ্দেশ্যই হচ্ছে শিক্ষার্থীদেরকে যুগোপযোগী জ্ঞান ও দক্ষতা প্রদান করে তাদেরকে দক্ষ জনশক্তি এবং সক্রিয় সুনাগ- রিক হিসেবে গড়ে তোলা। ন্যাশনাল কলেজ অব এডুকেশন শিক্ষা প্রতিষ্ঠানের শ্রদ্ধেয় শিক্ষকমণ্ডলী কঠিন বাস্তবতার নিরিক্ষে শিক্ষার্থী তথা নতুন প্রজন্মকে প্রযুক্তিগত ও আধুনিক শিক্ষায় গড়ে তোলার লক্ষ্যে তাদের সেবার ব্রত নিয়ে প্রতিনিয়ত নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। প্রতিযোগিতামূলক শিক্ষা ব্যবস্থায় এই প্রতিষ্ঠানের বিশেষত্ব হচ্ছে এখানে সাধারণ মানের শিক্ষার্থীরা ভর্তি হয়ে অসাধারণ ফলাফল ও জীবন বিকাশে নিজেকে প্রতিষ্ঠিত করে। দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের বিশেষ বৃত্তি প্রদানের মাধ্যমে লেখাপড়ায় উৎসাহ প্রদান করা হচ্ছে। শিক্ষার্থীদের যাবতীয় চাহিদা পূরণ করে সর্ব শ্রেণির মানুষের আদর্শ প্রতিষ্ঠান হিসেবে এলাকায় সুনাম কুড়িয়ে চলেছে।
প্রতিটি বোর্ড পরীক্ষার ফলাফলে শ্রেষ্ঠত্বের দাবিদার ন্যাশনাল কলেজ অব এডুকেশন প্রতিষ্ঠা লগ্ন থেকেই একাডেমিক, সাংস্কৃতিক অঙ্গন ও বিভিন্ন ক্লাব কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে আসছে। যার ফলশ্রুতিতে প্রতিষ্ঠানটি এই সত্য প্রমাণে সক্ষম হয়েছে "আমরা শ্রেষ্ঠ নই, কিন্তু ব্যতিক্রম"। আমাদের এই স্বাপ্নিক যাত্রায় আমি সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও গুণীজণসহ সংশিষ্ট সকলের ঐকান্তিক সহযোগিতা প্রত্যাশা করছি এবং এই শিক্ষাপ্রতিষ্ঠানের সর্বাঙ্গীন উন্নতি ও ভবিষ্যৎ পরিকল্পনা রূপায়নে গঠনমূলক সমালোচনাসহ আপনাদের মূল্যবান পরামর্শ ও সহযোগিতা আমাদের কাম্য।
সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন প্রজন্মের শিক্ষার্থীদের জন্য রইল শুভকামনা।

আরিফুল হক
বিএ (অনার্স), এমএ (ইংরেজি), জাতীয় বিশ্ববিদ্যালয়
সেক্রেটারি, ন্যাশনাল কলেজ অব এডুকেশন (ডিরেক্টর বোর্ড)
মোবাইল: ০১৯১৩-৩২২৩৪৭